রাজধানী

গুনগত মান ভিন্নভাবে ভাবুন” এই প্রতিপাদ্যে ” বিশ্ব গুণগত মান দিবস-২০২৫” উদ্‌যাপন।

বাংলাদেশ শিল্প ও সেবা খাতে দক্ষতা বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক উন্নয়ন এবং নির্ভরযোগ্যতা বৃদ্ধির লক্ষ্যে “বিশ্ব গুনগত মান দিবস- ২০২৫” পালন করা হয়েছে । “গুনগত মান ভিন্নভাবে ভাবুন”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারে দিবসটি পালন করা হয়।

রবিবার (১৬ নভেম্বর) রাজধানীতে বিআইএম অডিটোরিয়ামে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (বিআইএম) এর সহযোগীতায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সার্টিফিকেশন বডিস (বিএসিবি) ‘বিশ্ব গুনগত মান দিবস-২০২৫ উদযাপন করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব এবং বিআইএম’র মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোঃ নুরুজ্জামান এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএসিবি’র উপদেষ্টা ইঞ্জিনিয়ার লিয়াকত আলী , সভাপতি সালিম শাহেদ, মহাসচিব মোঃ আমিনুল ইসলাম , বিজিএমইএ’র সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান, বিএবি’র মহাপরিচালক মোঃ আমিনুল ইসলাম, প্রফেসর ডাঃ মোঃ নুরুল গনি এবং সাউথ এশিয়ান রিজিওনাল স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন (সারসো)’র মহাপরিচালক ড. শাহজাদ আফজাল (পি এইচ ডি)। এ ছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গুনগত মান এখন আর ঐচ্ছিক নয়। এটা জাতীয় প্রতিযোগিতার জন্য অপরিহার্য শর্ত। দেশের উন্নয়ন নির্ভর করে দক্ষতা, সততার সাথে কাজ করা মানুষ ও প্রতিষ্ঠানের উপর। এছাড়া প্রতিটি সিদ্ধান্ত ও ফলাফলে গুনগত মান নিশ্চিত করতেই হবে। এবারের দিবস উদযাপনের মূল বিষয় হচ্ছে– পণ্য ও সেবার মানোন্নয়ন। এসব মান ভালো থাকলে লাভও স্বয়ংক্রিয়ভাবে হবে। আমাদের মানবসম্পদের দক্ষতার মান যখন বাড়বে, তখন আন্তর্জাতিক পর্যায়ে আমাদের প্রতিযোগিতা করার ক্ষমতা বাড়বে। আমাদের দক্ষতার মূল্যায়ন হবে।

ক্যাটাগরি