খেলাধুলা

ট্রাবজোনস্পোরে মোহাম্মদ সালাহ, দুই বছরের চুক্তিতে নতুন অধ্যায়

মোহাম্মদ সালাহ

ইংলিশ ক্লাব লিভারপুল অধ্যায়ের ইতি টেনে তুরস্কের ক্লাব ট্রাবজোনস্পোরে যোগ দিয়েছেন মিসরের তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। বৃহস্পতিবার (৬ আগস্ট) তুর্কি ক্লাবটির সঙ্গে দুই বছরের চুক্তিতে সই করেছেন তিনি।

চুক্তির পর সামাজিক মাধ্যমে সালাহর সই করার ছবি প্রকাশ করে ট্রাবজোনস্পোর। পরে ক্লাবের পাপারা পার্ক স্টেডিয়ামে হাজারো সমর্থকের সামনে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয় তাকে। এর আগে নতুন সতীর্থদের সঙ্গে প্রথম অনুশীলনেও অংশ নেন এই তারকা ফরোয়ার্ড।

নতুন ক্লাবে যোগ দিয়ে সালাহ বলেন, “গত দুই দিনে যে ভালোবাসা ও অভ্যর্থনা পেয়েছি, তা জীবনে কখনও পাইনি। এখানে আসার জন্য সবাইকে ধন্যবাদ। আমি ট্রাবজোনস্পোরে এসেছি শিরোপা জিততে।”

৩৪ বছর বয়সী সালাহ গত মৌসুম শেষে ফ্রি এজেন্ট হিসেবে লিভারপুল ছাড়েন। বুধবার চুক্তি সম্পন্ন করতে ইস্তানবুলে পৌঁছানোর পর থেকেই হাজারো ভক্তের উচ্ছ্বাসে সিক্ত হন তিনি।

লিভারপুলের জার্সিতে সালাহ কাটিয়েছেন স্মরণীয় সময়। অ্যানফিল্ডে ৪৪২ ম্যাচে ২৫৭ গোল করে ক্লাবটির ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তার নেতৃত্বে লিভারপুল দুটি প্রিমিয়ার লিগ, একটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগসহ মোট আটটি শিরোপা জেতে।

নতুন চ্যালেঞ্জে ট্রাবজোনস্পোরের হয়ে সালাহর লক্ষ্য একটাই—ক্লাবকে শিরোপা জেতানো এবং তুর্কি ফুটবলেও নিজের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখা।

এফ বার্তা / এইচ

ক্যাটাগরি