শেয়ার বাজার

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স

সংগৃহীত ছবি

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৯টি কোম্পানির মধ্যে ১২৭টির শেয়ারদর বেড়েছে। এদিন সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির শেয়ারে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১০ টাকা ৫ পয়সা বা ৭ দশমিক ৪৩ শতাংশ বেড়েছে। এর মধ্য দিয়ে কোম্পানিটি দিনের দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে আসে।

দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৬ দশমিক ৮২ শতাংশ।

তৃতীয় অবস্থানে থাকা বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৬ দশমিক ২৫ শতাংশ।

এ ছাড়া দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকায় রয়েছে শাইনপুকুর সিরামিক্স, দি পেনিনসুলা চিটাগং, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স, বাংলাদেশ অটোকারস, দেশ গার্মেন্টস, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এবং আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড।

ফিন্যান্সিয়াল বার্তা/এইচ

ক্যাটাগরি