শেয়ার বাজার

ডিএসইতে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৬ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইতে কোম্পানিটির মোট ১৭ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে লেনদেনের তালিকায় শীর্ষস্থান দখল করে কোম্পানিটি।

এদিন ১৬ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে ছিল ইস্টার্ন ব্যাংক পিএলসি। আর ১৬ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে তৃতীয় অবস্থানে ছিল এনভয় টেক্সটাইলস লিমিটেড।

লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো—সায়হাম টেক্সটাইল, মালেক স্পিনিং মিলস, প্যারামাউন্ট টেক্সটাইল, সায়হাম কটন, আইপিডিসি ফাইন্যান্স, সামিট অ্যালায়েন্স পোর্ট এবং বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

ক্যাটাগরি