কর্পোরেট

নিরাপত্তা শঙ্কায় রাজস্ব ভবনে প্রবেশে নতুন নিয়ম

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবন। ছবি : সংগৃহীত

রাজস্ব ভবনে বহিরাগতদের প্রবেশ বেড়ে যাওয়ায় নিরাপত্তা জোরদারের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর অংশ হিসেবে ভবনে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীর প্রবেশে দাফতরিক পরিচয়পত্র প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) এনবিআরের পক্ষ থেকে জারি করা এক নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়। আগামী ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে নতুন নিয়ম কার্যকর হবে।

নোটিশে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে রাজস্ব ভবনে বহিরাগতদের প্রবেশ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এতে ভবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এ কারণে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, এনবিআর ও রাজস্ব ভবনের অন্যান্য দফতরে কর্মরত প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে ভবনে প্রবেশের সময় দাফতরিক পরিচয়পত্র প্রদর্শন করতে হবে।

এনবিআর জানিয়েছে, নতুন ব্যবস্থা চালুর ফলে রাজস্ব ভবনে প্রবেশের ক্ষেত্রে নিয়ন্ত্রণ বাড়বে এবং বহিরাগতদের অনিয়ন্ত্রিত প্রবেশ ঠেকানো সম্ভব হবে।

ক্যাটাগরি