কর্পোরেট

পুরোনো এসি বদলে ওয়ালটনের ইনভার্টার এসি কিনলে ৩০ শতাংশ পর্যন্ত ছাড়

পরিবেশ সুরক্ষার পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তির ইনভার্টার এসি গ্রাহকদের হাতে তুলে দিতে দেশব্যাপী বিশেষ অফার চালু করেছে দেশের শীর্ষস্থানীয় এয়ার কন্ডিশনার ব্র্যান্ড ওয়ালটন। ‘এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার’ নামের এ কর্মসূচির আওতায় যেকোনো ব্র্যান্ডের পুরোনো এসি জমা দিয়ে ওয়ালটনের নতুন ইনভার্টার এসি কিনলে সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত নগদ ছাড় পাওয়া যাচ্ছে।

সম্প্রতি রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত ‘এসি এক্সচেঞ্জ কার্নিভাল’ অনুষ্ঠানে এ অফারের বিস্তারিত তুলে ধরা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, দেশের যেকোনো ওয়ালটন প্লাজা বা পরিবেশক শোরুমে পুরোনো স্প্লিট, ক্যাসেট কিংবা সিলিং টাইপ এসি জমা দিয়ে গ্রাহকেরা নতুন ওয়ালটন ইনভার্টার এসি কিনতে পারবেন। এ ক্ষেত্রে ১ থেকে ২.৫ টন ক্ষমতার স্প্লিট এসি এবং ১.৫ থেকে ৫ টন ক্ষমতার ক্যাসেট ও সিলিং টাইপ এসি কেনার সুযোগ রয়েছে। পুরোনো এসি জমা দিলে নতুন এসির মূল্যের ওপর সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত নগদ ছাড় পাওয়া যাবে।

গত ৩ নভেম্বর ২০২৬ থেকে শুরু হওয়া এ অফার পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত চালু থাকবে।

অনুষ্ঠানে ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার মো. তানভীর রহমান বলেন, টেকসই পরিবেশ সুরক্ষায় ওয়ালটন দীর্ঘদিন ধরে কাজ করছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর এবং ইউএনডিপির সমন্বয়ে এসিতে পরিবেশের জন্য ক্ষতিকর সিএফসি ও এইচসিএফসি গ্যাসের ব্যবহার সম্পূর্ণ বন্ধ করেছে প্রতিষ্ঠানটি।

তিনি জানান, বাংলাদেশে ওয়ালটনই প্রথম বিশ্বস্বীকৃত সর্বোচ্চ পরিবেশবান্ধব আর-২৯০ রেফ্রিজারেন্ট এবং আর-৩২ রেফ্রিজারেন্টসমৃদ্ধ এসি উৎপাদন ও বাজারজাত করছে। পরিবেশবান্ধব শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বের অনেক উন্নত দেশের তুলনায় এগিয়ে।

তানভীর রহমান আরও বলেন, ওজোনস্তর সুরক্ষা এবং পরিবেশের জন্য ক্ষতিকর গ্যাসের ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করার লক্ষ্যে ২০১৯ সাল থেকে ওয়ালটন এসি এক্সচেঞ্জ ক্যাম্পেইন পরিচালনা করছে। এ কর্মসূচির মাধ্যমে পুরোনো ও অচল এসি পরিবর্তে গ্রাহকদের হাতে পরিবেশবান্ধব ও বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি তুলে দেওয়া হচ্ছে। এতে কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি গ্রাহকদের বিদ্যুৎ খরচও উল্লেখযোগ্যভাবে সাশ্রয় হচ্ছে।

বর্তমানে ওয়ালটন বিএসটিআইয়ের সর্বোচ্চ এনার্জি রেটিং সনদপ্রাপ্ত সুপার সেভারসহ বিভিন্ন মডেলের ১ থেকে ২.৫ টন ক্ষমতার স্প্লিট টাইপ ইনভার্টার স্মার্ট এসি উৎপাদন ও বাজারজাত করছে। পাশাপাশি মাঝারি ও বড় প্রতিষ্ঠানের জন্য ভিআরএফ ও চিলারসহ ১.৫ থেকে ৫ টন ক্ষমতার ক্যাসেট ও সিলিং টাইপ ইনভার্টার এসিও তৈরি করছে প্রতিষ্ঠানটি।

ওয়ালটন জানিয়েছে, গ্রাহকদের পণ্যের মান নিশ্চিত করতে এসির কম্প্রেসরে সর্বোচ্চ ১২ বছর পর্যন্ত গ্যারান্টি এবং এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধা দেওয়া হচ্ছে।

ক্যাটাগরি