রাজনীতি

বঙ্গভবনে যাওয়ার আগে জিয়া-খালেদার কবর জিয়ারত মির্জা ফখরুলের

ছবি-সংগৃহীত

বঙ্গভবনে যাওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার জুমার নামাজ শেষে বেইলি রোডের স্টাফ কোয়ার্টার জামে মসজিদ থেকে দুপুর ১টা ৪৬ মিনিটে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে যান তিনি। সেখানে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন মির্জা ফখরুল। পরে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।

এ সময় বিএনপির সংসদ সদস্য কামরুজ্জামান রতন ও নবনির্বাচিত প্রেসিডেন্টের সহকারী একান্ত সচিব ইউনুস আলী উপস্থিত ছিলেন। কবর প্রাঙ্গণের বাইরে নিরাপত্তা বেষ্টনীর ওপারে থাকা দলীয় নেতা-কর্মী ও সমর্থকেরা মির্জা ফখরুলকে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে ভোটের মাধ্যমে দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে শুক্রবার বঙ্গভবনে যাওয়ার আগে তিনি দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রীর সমাধিতে শ্রদ্ধা জানান।

ফিনান্সিয়াল বার্তা/এইচ

ক্যাটাগরি