ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৬৯ কেন্দ্রে ১ লাখ ১৮ হাজার ভোটে এগিয়ে ফয়সল আমীন

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যার পর জেলা শিল্পকলা একাডেমির হলরুমে বেসরকারিভাবে কেন্দ্রভিত্তিক এ ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফয়সল আমীন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ লাখ ১৮ হাজার ১৪৭ ভোটে এগিয়ে রয়েছেন।
এর আগে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ঠাকুরগাঁও-১ আসনের ১৮৫টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৪০ জন। উপনির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
প্রার্থীরা হলেন বিএনপির ধানের শীষ প্রতীকে মির্জা ফয়সল আমীন, জামায়াত জোটের দাঁড়িপাল্লা প্রতীকে দেলাওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের বটগাছ প্রতীকে মো. আব্দুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকে মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকে হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।



