ব্র্যান্ডিং

ভিভো স্মার্টফোন তরুণদের আত্মবিশ্বাস অর্জন করেছে বাংলাদেশে

­বাংলাদেশে আট বছর পূর্ণ করতে চলেছে গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ভিভো। সুদীর্ঘ এই পথচলায় প্রযুক্তির অগ্রগতির সঙ্গে অর্জন করেছে ভক্তদের বিশ্বাস। সব বয়সীর চাহিদা পূরণ, বিশেষত্ব বাংলাদেশি তরুণদের পাশে থেকে তৈরি করেছে স্মার্ট সব ডিভাইস। যাত্রার শুরু থেকেই মূলমন্ত্র ছিল উদ্ভাবন, মান ও আস্থা। এমন ধারণা থেকেই এই ব্র্যান্ড বাংলাদেশের জন্য স্টাইলিশ ডিজাইন, পারফরম্যান্স ও উদ্ভাবনী ফিচার তৈরি করেছে।

এর মাধ্যমে গ্রাহকের হৃদয়ে জায়গা করে নিয়েছে। সুদীর্ঘ যাত্রা উদযাপনের অংশ হিসেবে ব্র্যান্ডটি বিশেষ ঘোষণা দিয়েছে। চলছে তারই প্রচারণা। এতে অংশ নেওয়া যাবে অফলাইনে থেকেও।

ব্র্যান্ডের যে কোনো আউটলেট থেকে ওয়াই২১ডি, ওয়াই২৯, ওয়াই৪০০, ভি ৬০, ভি৬০ লাইট এবং এক্স২০০ মডেলে থাকবে ড্র-তে অংশ নেওয়ার সুযোগ। মেগা গিফটে থাকবে এক্স২০০ মডেলে ৭০ হাজার টাকা ক্যাশব্যাকের সুযোগ। লাকি ড্রতে থাকবে রিরো ডব্লিউ১০, এল১৮ ইয়ারবাড বা
রিরো এস৯০ পাওয়ারব্যাংক। থাকবে দুই বছরের বাড়তি বিক্রয়োত্তর পরিষেবা, ব্র্যান্ডের হেডফোন, রিরো টি১০০, রিরো এফ২০ ও রিরো বি৩০ নেকব্যান্ড। সারাদেশে যে কোনো আউটলেট থেকে পছন্দের ডিভাইস কিনে লাকি ড্র-তে অংশ নেওয়া যাবে। এতে ডিভাইসভেদে থাকবে ক্যাশব্যাক, ওয়ারেন্টি ও বিশেষ পুরস্কার।

ক্যাটাগরি