রমজানে নিত্যপণ্যের সরবরাহ ভালো, দাম স্থিতিশীল রাখার আশা সরকারের

আসন্ন পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ পরিস্থিতি ভালো রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকায় দামও স্থিতিশীল থাকবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
ভোজ্যতেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে এবং আমদানির উৎসস্থলে দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারে তেলের দাম সমন্বয় করতে হয়েছে। তবে প্রচলিত মূল্য নির্ধারণ পদ্ধতি অনুযায়ী সয়াবিন তেলের দাম আরও কিছুটা বাড়ার কথা থাকলেও আমদানিকারকদের সঙ্গে আলোচনা করে বর্তমান দাম ধরে রাখা হয়েছে।
মন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম, বন্দরের খরচ, প্রক্রিয়াজাতকরণ ব্যয় ও অপচয়ের হিসাব বিবেচনায় নিয়ে ভোজ্যতেলের দাম নির্ধারণ করা হয়। এ হিসাব বাণিজ্য মন্ত্রণালয় থেকে সংগ্রহ করে যে কেউ যাচাই করতে পারবেন।
এদিকে, গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশের মাধ্যমে অস্বাভাবিক আর্থিক লেনদেনের প্রবণতা দেখা দেওয়ায় সরকার সতর্ক অবস্থান নিয়েছে। বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।



