মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানী

রাজধানীর কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে, কাজ করেছে ১৫ ইউনিট

ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীর কালশী বস্তিতে লাগা দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। সোমবার রাত ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনার তথ্য দিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম।

এর আগে ৭টা ২৩ মিনিটে ওই বস্তিতে ভয়াবহ আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথমে দুইটি ইউনিট গিয়ে ৭ টা ৩২ মিনিটে আগুন নেভানোর কাজ শুরু করে। পর্যায়ক্রমে ইউনিট বাড়িয়ে ১৫টি করা হয়।

যানজটের কারণে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতেও বেগ পেতে হয়েছে। এছাড়া ঘটনাস্থলে পানির সংকটে কারণে সমস্যায় পড়ারও কথা জানায় ফায়ার সার্ভিস।

কীভাবে আগুন লেগেছে বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তাৎক্ষণিকভাবে সেই তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস।

 

ক্যাটাগরি