জাতীয়

রাজধানী ধানমন্ডিতে বাসে আগুন

ছবি- সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি ল্যাবএইড হসপিটালের সামনে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।

তিনি বলেন, বাসে আগুনের খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে বাসটিতে কীভাবে আগুন লেগেছে এবং বাসে যাত্রী ছিল নাকি পার্কিং অবস্থায় ছিল তা জানাতে পারেননি তিনি।

জানা গেছে, বাসের পাশ দিয়ে সাত-আটজন তরুণ হেটে যাচ্ছিলেন। হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়। নাশকতা না দুর্ঘটনা তা এখনো জানা যায়নি।

এর আগে, আজ ভোরের দিকে রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় দুটি বাসে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। দুটি বাসই ভিক্টর পরিবহনের।

 

ক্যাটাগরি