রাজধানী

লাইনের তারে কাপড়, ৪০ মিনিট বন্ধ মেট্রোরেল চলাচল

ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মেট্রোরেলের লাইনের তারে কাপড় পড়ায় প্রায় ৪০ মিনিট মতিঝিল-উত্তরা রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৩৬ মিনিটের দিকে এ সমস্যার কারণে মতিঝিল থেকে উত্তরা অভিমুখী রুটে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। তবে উত্তরা থেকে কারওয়ান বাজার পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।

মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) নজরুল ইসলাম জানান, লাইনের তার থেকে কাপড়টি সরানোর পর মেকানিক্যাল বিষয়গুলো পরীক্ষা করা হয়।

পরে বিকেল ৫টা ১৫ মিনিটে মতিঝিল-উত্তরা উভয় রুটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়।

ক্যাটাগরি