অর্থনীতি

লিটারে ৫ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন মূল্য ২০৪ টাকা

ছবি : সংগৃহীত

দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ২০৪ টাকায় বিক্রি হবে। তবে পাম অয়েলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে দাম সমন্বয়ের এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্য, আমদানি ব্যয় এবং দেশের বাজারের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন মূল্য অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৯ টাকা থেকে বেড়ে ২০৪ টাকা হয়েছে। ফলে আগের তুলনায় ভোক্তাদের প্রতি লিটারে ৫ টাকা বেশি খরচ করতে হবে।

এর আগে চলতি বছরের ২৬ এপ্রিল সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বাড়ানো হয়েছিল। তখন ১৯৫ টাকা থেকে বাড়িয়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৯ টাকা নির্ধারণ করা হয়।

অন্যদিকে, একই বৈঠকে পাম অয়েলের দাম বাড়ানো হয়নি। ফলে পাম অয়েলের বিদ্যমান মূল্যই বহাল থাকবে।

ফিন্যান্সিয়াল বার্তা/এইচ

ক্যাটাগরি