শেয়ার বাজার

শাহজালাল ইসলামী ব্যাংকের ৬৩ লাখ শেয়ার কিনবে আর্টিস্টিক ডিজাইন

পুঁজিবাজারে তালিকাভুক্ত শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির ৬৩ লাখ ৮৯ হাজার ৭২৪টি শেয়ার কেনার ঘোষণা দিয়েছে আর্টিস্টিক ডিজাইন লিমিটেড।

রোববার (২৭ সেপ্টেম্বর) শাহজালাল ইসলামী ব্যাংকের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আর্টিস্টিক ডিজাইন লিমিটেড ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির (ডিএসই) মাধ্যমে শাহজালাল ইসলামী ব্যাংকের এসব শেয়ার কিনবে। প্রতিষ্ঠানটি পাবলিক ও ব্লক মার্কেট থেকে শেয়ারগুলো সংগ্রহ করবে।

শেয়ার কেনার পুরো প্রক্রিয়া আগামী ৩০ কার্যদিবসের মধ্যে সম্পন্ন করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, আর্টিস্টিক ডিজাইন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল কাদের আজাদ শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির একজন উদ্যোক্তা পরিচালক। ফলে নির্ধারিত নিয়ম ও পুঁজিবাজারের প্রচলিত ব্যবস্থার আওতায় সংশ্লিষ্ট শেয়ার লেনদেন সম্পন্ন হবে।

 

ক্যাটাগরি