স্বপ্নে মাসের বাজারে সর্বোচ্চ ৫০% ছাড়, থাকছে ‘একটি কিনলে একটি ফ্রি’

মাসের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের খরচ কমাতে বিশেষ মূল্যছাড়ের আয়োজন করেছে দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ স্বপ্ন। ১ থেকে ১০ অক্টোবর পর্যন্ত চলবে এ আয়োজন।
এতে দুধ, তেল, আটা, চাল, ডাল, নুডলস, পাস্তা, জুস ও বিস্কুটসহ বিভিন্ন পণ্যে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড় থাকছে। পাশাপাশি নির্দিষ্ট পণ্যে থাকছে বিশেষ মূল্যছাড় এবং ‘একটি কিনলে একটি ফ্রি’ অফার।
স্বপ্ন জানিয়েছে, অলিভ অয়েলে সর্বোচ্চ ৫০ শতাংশ এবং আইসক্রিমে ৩০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। এছাড়া মিনিকেট প্রিমিয়াম চাল প্রতি কেজি ৬৫ টাকা এবং মিনিকেট স্ট্যান্ডার্ড চাল ৫৭ টাকায় পাওয়া যাচ্ছে।
নির্দিষ্ট বিস্কুট তিনটি কিনলে একটি ফ্রি, নিউট্রিলাইফ জুসে ৬০ টাকা এবং পাস্তায় সর্বোচ্চ ৫৫ টাকা পর্যন্ত ছাড় থাকছে। নির্বাচিত নুডলস, সস ও অন্যান্য খাদ্যপণ্যেও রয়েছে বিশেষ মূল্যছাড়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে স্বপ্ন।
ফিনান্সিয়াল বার্তা/ এইচ



