বিনোদন

হানিফ সংকেতের এবারের ‘ইত্যাদি’র পর্ব ধারণ করা হবে চুয়াডাঙ্গায়।

নব্বইয়ের এর দশক থেকেই শিকড়ের সন্ধানে দেশের সবচেয়ে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ স্টুডিওর চার দেয়ালের বাইরে গিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে আয়োজন করে আসছে এর বিভিন্ন পর্ব। ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য, প্রত্নসম্পদ ও জনজীবনের নানা দিক দর্শকের সামনে তুলে ধরাই এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। সেই ধারাবাহিকতায় এবারের পর্ব ধারণ করা হবে সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী হাজারদুয়ারি নাটুদা মাধ্যমিক বিদ্যালয় এর মাঠ প্রাঙ্গনে।

শনিবার ( ৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে এ আয়োজন অনুষ্ঠিত হবে।

জানা গেছে, বরেণ্য উপস্থাপক হানিফ সংকেতের প্রাণবন্ত উপস্থাপনায় জমে উঠবে পুরো আয়োজন। গ্রামীণ সৌন্দর্য, ইতিহাস আর সংস্কৃতির ছোঁয়া নিয়ে এবারের ইত্যাদি সাজানো হয়েছে।

ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হাজারদুয়ারি খ্যাত নাটুদা মাধ্যমিক বিদ্যালয় এর ইতিহাস ও ঐতিহ্যের গল্প জায়গা পাচ্ছে এবারের আয়োজনে।

এদিকে ইত্যাদির আয়োজনকে ঘিরে চুয়াডাঙ্গা জেলাসহ আশপাশের জেলা-উপজেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। নিজের চোখে ইত্যাদি দেখতে অধির আগ্রহে রয়েছেন স্থানীয়রা।

ক্যাটাগরি