স্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১৫৯

ছবি : সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৫৯ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চার শিশুর মৃত্যু সন্দেহজনক হামের কারণে হয়েছে। নতুন শনাক্ত ১ হাজার ১৫৯ শিশুর মধ্যে ১৮৭ জনের হাম নিশ্চিত হয়েছে, আর ৯৭২ জনকে সন্দেহজনক রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৪ আগস্ট পর্যন্ত সারাদেশে হামের সন্দেহে মোট ১ লাখ ৪১ হাজার ৪৮ জন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৭ হাজার ৭৩০ জনের হাম নিশ্চিত হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ২২ হাজার ৭৯৪ জন। চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ১৮ হাজার ৫৪০ জন।

এ সময়ে হামে মোট ৮৯৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৯৫ জনের মৃত্যু সন্দেহজনক হামে এবং ৯৯ জনের মৃত্যু নিশ্চিত হামের কারণে হয়েছে।

বিভাগভিত্তিক হিসাবে হামে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় সবচেয়ে এগিয়ে রয়েছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, দেশে হামের সংক্রমণ ও মৃত্যুর পরিস্থিতি এখনও উদ্বেগজনক অবস্থায় রয়েছে।

ক্যাটাগরি