রাজধানী

বিসিআই এর আয়োজনে “ক্লাউড কম্পিউটিং ফর ইন্ডাস্ট্রি/বিজনেসেস: ড্রাইভিং ডিজিটাল ট্রান্সফরমেসন এন্ড সাইবার সিকিউরিটি মেজারস ফর ইন্ডাস্ট্রি/বিজনেসেস” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত।

বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) এর আয়োজনে “ক্লাউড কম্পিউটিং ফর ইন্ডাস্ট্রি/বিজনেসেস: ড্রাইভিং ডিজিটাল ট্রান্সফরমেসন এন্ড সাইবার সিকিউরিটি মেজারস ফর ইন্ডাস্ট্রি/বিজনেসেস ” বিষয়ক প্রশিক্ষণ এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

শনিবার (২৫ অক্টোবর) বিসিআই বোর্ডরুমে উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী (এনডিসি)। কর্মশালায় সভাপতিত্ব করেন বিসিআই এর সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ)। আলোচক/ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন তিরজোক প্রাইভেট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রিফাত রহমান, ও অনলাইনে যুক্ত ছিলেন জাতীয় ডিজিটাল নিরাপত্তা সংস্থার প্রাক্তন মহাপরিচালক মোঃ খায়রুল আমিন। কর্মশালায় বিসিআই এর সদস্য ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ২৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

বিসিআই এর সেক্রেটারি জেনারেল ড. মোঃ হেলাল উদ্দিন (এনডিসি) এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) বলেন, বিসিআই নিয়মিত ভাবে দেশের শিল্পায়ন, বৈদেশিক বাণিজ্য এবং অন্যান্য শিল্প ও ব্যবসা বিষয়ক গুরুত্বপূর্ণ আইন ও নীতিমালা বিষয়ে ওরিয়েন্টেশন/প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে আসছে আর তারই ধারাবাহিকতায় আজকের এই কর্মশালা।

করমশালায় বিসিআই সভাপতি বলেন, আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্ট এর এই যুগে প্রযুক্তি যেভাবে দ্রত পরিবর্তিত হচ্ছে, ঠিক সেভাবেই আমাদের শিল্প ও ব্যবসায়িক খাতে পরিবর্তন আনা এখন সময়ের দাবি। বিশেষ করে ক্লাউড কম্পিউটিং আজ বিশ্বব্যাপী ব্যবসাকে নতুন উচ্চতায় পৌঁছে দিচ্ছে। আমাদের দেশেও শিল্পখাতকে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে স্বয়ংক্রিয়তা, ডেটা-ড্রিভেন সিদ্ধান্ত গ্রহণ এবং ক্লাউড-ভিত্তিক সমাধানের ওপর নির্ভরতা বাড়াতে হবে। প্রযুক্তির ব্যবহার যত বাড়ছে, সাইবার ঝুঁকিও তত বাড়ছে। প্রতিনিয়ত আমাদের ব্যবসাকে হুমকির মুখে ফেলেছে। তাই ক্লাউড ব্যবহারের পাশাপাশি সাইবার সিকিউরিটি নিশ্চিত করা অত্যন্ত গ্ররুত্বপূর্ণ।

প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী (এনডিসি) বলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী এই বিষয়ে বিসিআই এর এই উদ্যোগের জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাই। দেশের মানুষের ডেটা সিকিউরিটি ও সাইবার নিরাপত্তার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ নিরলস কাজ করে চলেছে। তিনি আরও বলেন, আইসিটি বিভাগ একাডেমিশিয়ান, প্রাইভেট সেক্টর ও সরকার তিন পক্ষকে একত্রে সমন্বিত করে সমস্যাসমূহ চিহ্নিত ও সমাধানের জন্য প্রয়োজনীয় আইন ও নীতিমালা তৈরী করে যাচ্ছে। যার সুফল খুব দ্রতই দৃশ্যমান হবে। দেশের প্রয়োজনীয় সেবা সরবরাহের জন্য আমরা যারা কাজ করি তাদের মাইন্ডসেট পরিবর্তন দরকার বিশেষ করে যারা সরকারি দপ্তর থেকে সেবা দেয় তাদের জনগনকে সেবা দেয়ার স্বচ্ছ মাইন্ডসেট থাকতে হবে এবং সরকারি কার্যপদ্ধতিকেও সেইভাবে সাজাতে হবে। তিনি ভবিষ্যতে আইসিটি বিভাগ থেকে প্রাইভেট সেক্টরকে সর্বোচ্চ সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।

কর্মশালার দ্বিতীয় ভাগে “ক্লাউড কম্পিউটিং ফর ইন্ডাস্ট্রি/বিজনেসেস: ড্রাইভিং ডিজিটাল ট্রান্সফরমেসন” এর উপর আলোচক তিরজোক প্রাইভেট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রিফাত রহমান ও ভার্চুয়ালি জাতীয় ডিজিটাল নিরাপত্তা সংস্থার প্রাক্তন মহাপরিচালক মোঃ খায়রুল আমিন “সাইবার সিকিউরিটি মেজারস ফর ইন্ডাস্ট্রি/বিজনেসেস” সেশনের মাধ্যমে তার বক্তব্য উপস্থাপন করেন এবং অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

কর্মশালার শেষ অংশে অংশগ্রহণকারীদের মতামত/ফিডব্যাক নেয়া হয় এবং বিসিআই এর পরিচালক ড. দেলোয়ার হোসেন রাজা সকলের নিকট সার্টিফিকেট বিতরণ করেন। বিসিআই এর সেক্রেটারি জেনারেল প্রধান আলোচক ও সকল অংশগ্রহণকারীকে আনুষ্ঠানিক বিদায় জানান এবং সকলকে বিসিআই এর বিভিন্ন কর্মসূচীর সাথে যুক্ত থাকার অনুরোধ জানান।

ক্যাটাগরি