২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে সরকারের নানা পরিকল্পনা

২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য নিয়ে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা হাতে নিচ্ছে সরকার। এ লক্ষ্যে জ্বালানি নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন, শিল্প সম্প্রসারণ, কৃষি উৎপাদন বৃদ্ধি ও জননিরাপত্তা জোরদারে গুরুত্ব দেওয়া হচ্ছে।
পরিকল্পনার অংশ হিসেবে প্রায় ১৫০টি গ্যাসকূপ উন্নয়নের মাধ্যমে দেশীয় গ্যাস উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সৌরবিদ্যুৎ উৎপাদনে করছাড়, স্বল্প সুদে ঋণ ও আর্থিক প্রণোদনা দেওয়ার প্রস্তাব রয়েছে।
এ ছাড়া সড়ক, সেতু ও পরিবহন অবকাঠামোতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি পুলিশ নিয়োগ ও প্রশিক্ষণের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের পরিকল্পনা রয়েছে।
সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় ২০২৬-২৭ অর্থবছরে প্রায় ৬০ হাজার পুরোহিত ও মন্দিরের সেবায়েতকে সহায়তার আওতায় আনার পরিকল্পনাও রয়েছে।
সরকারের প্রত্যাশা, এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে বিনিয়োগ, উৎপাদনশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে এবং দীর্ঘমেয়াদে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য অর্জন সম্ভব হবে।



