শেয়ার বাজার

লংকাবাংলা ফাইন্যান্সের লভ্যাংশ ঘোষণা, শেয়ারহোল্ডাররা পাবেন না কোনো ডিভিডেন্ড

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ, আলোচ্য বছরের জন্য কোম্পানিটি শূন্য শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।

বুধবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির প্রকাশিত আর্থিক তথ্য অনুযায়ী, সর্বশেষ হিসাববছরে সমন্বিতভাবে শেয়ারপ্রতি ২ টাকা ১২ পয়সা লোকসান হয়েছে। আগের হিসাববছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৫১ পয়সা।

তবে আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে ৫ টাকা ৩৩ পয়সা, যা আগের বছর ছিল ১ টাকা ৬৬ পয়সা।

২০২৫ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ১৩ টাকা ৯৯ পয়সা।
কোম্পানিটি জানিয়েছে, আগামী ৩১ ডিসেম্বর সকাল ১১টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ সভায় অংশগ্রহণের যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে রেকর্ড তারিখ ঠিক করা হয়েছে ৯ ডিসেম্বর।

ক্যাটাগরি