জাতীয়

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফ্রান্স ও রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ছবি: সংগৃহীত
পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্স ও রাশিয়ার রাষ্ট্রদূত। রোববার (২২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৃথকভাবে অনুষ্ঠিত এসব সাক্ষাতে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং জাতিসংঘ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, রোববার প্রথমে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে। এ সময় বাংলাদেশ ও ফ্রান্সের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং জাতিসংঘ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা।

পরে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও রাশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক এবং জাতিসংঘ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন তারা।

ক্যাটাগরি