ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশের দ্বিতীয় প্রান্তিকে ইপিএস বেড়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) বেড়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, এপ্রিল-জুন প্রান্তিকে ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশের শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ৪ পয়সা। আগের বছরের একই সময়ে কোম্পানিটির EPS ছিল ৭৮ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বেড়েছে ২৬ পয়সা।
এদিকে, চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) কোম্পানিটির সমন্বিত EPS দাঁড়িয়েছে ২ টাকা ৬ পয়সা। গত বছরের একই সময়ে সমন্বিত EPS ছিল ১ টাকা ৫৮ পয়সা।
অন্যদিকে, ৩০ জুন ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য (NAV) দাঁড়িয়েছে ২৫ টাকা ৭৫ পয়সা।



