সারাদেশ

কাঁঠালিয়ায় সদ্য যোগদানকৃত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মোঃ মকবুল হোসেনের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল দশ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় নির্বাহী অফিসার মোঃ মকবুল হোসেন সাংবাদিকদের সাথে পরিচিত হন। পরে তিনি কাঁঠালিয়া উপজেলার সমস্যা, সম্ভাবনা ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

এ সময় উপজেলার কর্তব্যরত প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

ক্যাটাগরি