রাজধানী

কৃষি গবেষণা বিজ্ঞানীদের সমন্বয়ে NARS Scientists Association of Bangladesh-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু।

গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানীদের আয়োজনে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভার মাধ্যমে ‘NARS Scientists Association of Bangladesh’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

মঙ্গলবার (আজ (২৮ অক্টোবর) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় দেশের নয়টি কৃষি গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা অংশগ্রহণ করেন এবং বিজ্ঞানীদের পক্ষ থেকে বিভিন্ন দাবি-দাওয়া ও প্রস্তাবনা উপস্থাপন করেন।

সভাটি সঞ্চালনা করেন ড. মোঃ আল-মামুন, পিএসও, বিজেআরআই।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএআরসি’র সদস্য পরিচালক ড. মোঃ আব্দুস ছালাম, এবং সভাপতিত্ব করেন ড. মোঃ ছায়ফুল্লাহ, সদস্য পরিচালক, বিএআরসি।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, আগামী ৩০ অক্টোবর ২০২৫ তারিখে জাতীয় বেতন কমিশনের নিকট বিজ্ঞানীদের ন্যায্য দাবি-সংবলিত স্মারকলিপি পেশ করা হবে।

স্বাগত বক্তব্যে দূর-দূরান্ত থেকে আগত বিজ্ঞানীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ড. মোঃ মসিউর রহমান, সিএসও, বিএআরআই।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন ড. মোঃ মোশাররফ উদ্দিন মোল্লা, ড. মোঃ আলমগীর হোসেন, ড. মোঃ মনির হোসেন, ড. মোঃ গোলাম মাহবুবসহ দেশের বিভিন্ন কৃষি গবেষণা প্রতিষ্ঠানের স্বনামধন্য বিজ্ঞানীবৃন্দ।

সভায় অংশগ্রহণকারী বিজ্ঞানীরা দেশের কৃষি গবেষণার অগ্রগতি ও বিজ্ঞানীদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ক্যাটাগরি