রাজধানী

নারীদের জন্য বিআরটিসির বিশেষ বাস, চালু হচ্ছে মঙ্গলবার

রাজধানীতে পরিষেবার জন্য প্রস্তুত করা হয়েছে বিশেষ ‘মহিলা বাস’। সংগৃহীত ছবি

রাজধানী ঢাকায় নারীদের জন্য চালু হচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বিশেষ ‘মহিলা বাস’ সার্ভিস। আগামী মঙ্গলবার (১৮ আগস্ট) থেকে এ সেবায় শুধু নারী যাত্রীরা চলাচল করতে পারবেন।

এ বাসের চালক ও কনডাক্টর—দুই দায়িত্বেই থাকবেন নারীরা। নারীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় গণপরিবহন নিশ্চিত করার পাশাপাশি পরিবহন খাতে নারীদের কর্মসংস্থান বাড়ানোই এ উদ্যোগের লক্ষ্য।

মঙ্গলবার সকাল ১০টায় তেজগাঁওয়ের বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে সার্ভিসটির উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

ক্যাটাগরি