পাওয়ারগ্রিডের ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি পাওয়ারগ্রিড বাংলাদেশ পিএলসি ২০২৫-২৬ হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। আগের অর্থবছরে লোকসানে থাকলেও সর্বশেষ হিসাববছরে কোম্পানিটি মুনাফায় ফিরেছে।
রোববার (৮ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ দেওয়ার এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, ২০২৫-২৬ হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৮৬ পয়সা। আগের অর্থবছরে শেয়ারপ্রতি ৫ টাকা ৪৭ পয়সা লোকসান হয়েছিল।
গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪৭ টাকা ২৯ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৬ ফেব্রুয়ারি, শনিবার সকাল ১০টায় হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১০ ডিসেম্বর।



