জাতীয়

পোশাক কারখানার উৎপাদন স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

তৈরি পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পোশাক খাতে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হলে সরকার তা রাজনৈতিকভাবে মোকাবিলা করবে বলেও জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

রোববার (১ নভেম্বর) রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রী ও মন্ত্রী-উপদেষ্টাদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী।

মন্ত্রী বলেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি তৈরি পোশাক খাতের উৎপাদন কার্যক্রম যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সে বিষয়ে প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

তিনি বলেন, কারখানাগুলোর স্বাভাবিক উৎপাদন কার্যক্রম বজায় রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

আরিফুল হক চৌধুরী আরও বলেন, তৈরি পোশাক খাতে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হলে সরকার তা রাজনৈতিকভাবে মোকাবিলা করবে। একই সঙ্গে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং কারখানার উৎপাদন স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ফিনান্সিয়াল বার্তা/ বি ইউ

ক্যাটাগরি