বাংলাদেশে হায়াত প্লেস হোটেলের যাত্রা শুরু

আন্তর্জাতিক হোটেল চেইন হায়াত হোটেলস করপোরেশন দেশে তাদের প্রথম হোটেল ‘হায়াত প্লেস’ ঢাকার উত্তরায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) বিকেলে উত্তরার জসীমউদ্দিনে আবস্থিত বিশ্ব মানের এ হোটেলটির উদ্বোধন করা হয়।
৮৫ রুম-বিশিষ্ট এই আধুনিক হোটেলে অতিথিদের জন্য রয়েছে বিশ্বমানের সব সেবা-সুবিধা।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র এক কিলোমিটার দূরে অবস্থিত হোটেলটিতে আছে কিং, টুইন ও বিমানবন্দর রানওয়ে ভিউসহ ৮৫টি অত্যাধুনিক রুম।
অতিথিদের জন্য রয়েছে ‘জিং’ রেস্তোরাঁ, যেখানে পরিবেশন করা হবে সুস্বাদু খাবার; পাশাপাশি ‘দ্য মার্কেট’-এ পাওয়া যাবে দ্রুত পরিবেশনের স্ন্যাকস। সন্ধ্যায় অতিথিরা ‘জিং স্কাইবার’-এ বসে সূর্যাস্ত ও রানওয়ের মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন।
হোটেলে রয়েছে ২০০ জন ধারণক্ষমতার ডাইনিং স্পেস, আধুনিক ব্যাঙ্কুয়েট হল, মিটিং রুমসহ বিভিন্ন সুবিধা। বিশেষ করে বিজনেস ট্রাভেলার, গার্মেন্টস সেক্টরের প্রতিনিধি, আন্তর্জাতিক ক্রেতা, সোর্সিং এজেন্ট, কনসালট্যান্ট, মেইনটেনেন্স টিম ও এয়ারলাইন ক্রুদের জন্য এটি হতে পারে আদর্শ আবাসন। গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল জোনের নিকটবর্তী অবস্থান এবং আসন্ন মেট্রো সংযোগ হোটেলটিকে ব্যবসায়িক ভ্রমণকারীদের জন্য আরও আকর্ষণীয় করে তুলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে হায়াত প্লেস ঢাকা উত্তরা’র জেনারেল ম্যানেজার কেভিন থমাস ম্যাকইনটাইর বলেন, “বিমানবন্দরের এত কাছে থাকার কারণে অতিথিরা সহজেই হোটেলে আসা-যাওয়া করতে পারবেন। বিমানবন্দর ও প্রধান শিল্পাঞ্চলের সহজ সংযোগ, আধুনিক ডিজাইন এবং আমাদের ২৪/৭ সেবা—এসবই অতিথিদের জন্য দেবে এক অনন্য অভিজ্ঞতা। উত্তরার প্রথম আন্তর্জাতিক ব্র্যান্ডেড আপস্কেল হোটেল হিসেবে হায়াত প্লেস নতুন মানদণ্ড স্থাপন করবে বলে আমি আশাবাদী।”
হায়াত প্লেস ঢাকা উত্তরা বাংলাদেশের হসপিটালিটি খাতে নতুন সম্ভাবনার দুয়ার খুলবে বলে জানানো হয়েছে।
হায়াত প্লেস ঢাকা উত্তরা বাংলাদেশের হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে, যা কেবল আন্তর্জাতিক অতিথিদের জন্যই নয়, বরং ঢাকার ক্রমবর্ধমান নগর করিডোরে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।



