জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচন: ৩৪৯ এমপির ভোটার তালিকা প্রকাশ, ভোট ২০ আগস্ট

সংগৃহীত ছবি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে ৩৪৯ জন সংসদ সদস্যের (এমপি) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ তালিকা প্রকাশ করা হয়।

এর আগে বৃহস্পতিবার দুপুরে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা করেন। ঘোষিত তপশিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

তপশিল অনুযায়ী, ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে এবং ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে।

ইসি জানিয়েছে, ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ হবে।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। তপশিল ঘোষণার পর সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রশাসনিকসহ সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

    পুরো তালিকা দেখতে ক্লিক করুন।

ক্যাটাগরি