২০২৭ সালে কবে শুরু রমজান, কবে ঈদুল ফিতর? সম্ভাব্য তারিখ প্রকাশ

২০২৭ সালের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবভিত্তিক হিজরি ক্যালেন্ডার। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ১৪৪৮ হিজরি সনের পবিত্র রমজান আগামী বছরের ৮ ফেব্রুয়ারি (সোমবার) শুরু হতে পারে, আর পবিত্র ঈদুল ফিতর পালিত হতে পারে ৯ মার্চ (মঙ্গলবার)।
প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবের হিজরি ক্যালেন্ডারের গাণিতিক হিসাব বলছে, ৭ ফেব্রুয়ারি শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে। এর পরদিন ৮ ফেব্রুয়ারি থেকে রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
এতে আরও বলা হয়েছে, ১৪৪৮ হিজরি সনের রমজান ২৯ দিনের হতে পারে। সে হিসেবে ৮ মার্চ (সোমবার) রমজানের শেষ দিন এবং ৯ মার্চ (মঙ্গলবার) পবিত্র ঈদুল ফিতরের প্রথম দিন হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে ইসলামী বিধান অনুযায়ী, রমজান ও ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল। তাই সংশ্লিষ্ট দেশের চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণার পরই রোজা ও ঈদের সুনির্দিষ্ট তারিখ নির্ধারিত হবে।




