শিক্ষা

আজ এসএসসি ও সমমান পরীক্ষার ফল, যেভাবে জানা যাবে

ছবি : সংগৃহীত

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায়। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, পরীক্ষার্থীরা ওয়েবসাইট ও মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন।

ওয়েবসাইটে ফল দেখার নিয়ম

ফলাফল দেখতে পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন—

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও এসব ওয়েবসাইট থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের ফলাফল সংগ্রহ করতে পারবে।

এসএমএসে এসএসসি ফল

মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে:

SSC <বোর্ডের প্রথম ৩ অক্ষর> <রোল নম্বর> <২০২৬>

এরপর ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

উদাহরণ: SSC Dha 123456 2026 লিখে পাঠাতে হবে 16140 নম্বরে। ফিরতি এসএমএসে ফলাফল জানিয়ে দেওয়া হবে।

দাখিলের ফল

মাদ্রাসা শিক্ষার্থীদের ফল পেতে আগে প্রিরেজিস্ট্রেশন করতে হবে। এ জন্য লিখতে হবে:

Dakhil MAD 123456 2026

এটি ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। প্রিরেজিস্ট্রেশন করা থাকলে ফল প্রকাশের পর স্বয়ংক্রিয়ভাবে মোবাইলে ফলাফল চলে যাবে।

কারিগরি বোর্ডের ফল

কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের লিখতে হবে:

SSC TEC 123456 2026

এটি ১৬২২২ নম্বরে পাঠালেই এসএমএসে ফলাফল পাওয়া যাবে।

প্রতিষ্ঠানভিত্তিক ফল

শিক্ষাপ্রতিষ্ঠানের পূর্ণ ফলাফল শিট পেতে বোর্ডের ওয়েবসাইটে গিয়ে Result Corner-এ প্রবেশ করতে হবে। এরপর প্রতিষ্ঠানের EIIN নম্বর দিলে রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।

পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করতে পারবেন। শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ডের অফিস বা পত্রিকা অফিসে আলাদাভাবে ফলাফল পাওয়া যাবে না।

তিন সপ্তাহ পর প্রকাশ হচ্ছে ফল

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে।

সাধারণ নিয়ম অনুযায়ী লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের কথা থাকলেও এবার নির্ধারিত সময়ের প্রায় তিন সপ্তাহ পর ফল প্রকাশ করা হচ্ছে।

পরীক্ষায় অংশ নিয়েছে ১৮ লাখের বেশি শিক্ষার্থী

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে ১৮ লাখ ৫৭ হাজারের বেশি শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন শিক্ষার্থী।

ক্যাটাগরি