বিনোদন

জন্মদিনে সবার কাছে দোয়া চাইলেন শিশুশিল্পী লুবাবা

ছবি: সংগৃহীত

জীবনের নতুন একটি বছরে পা রেখে সবার কাছে দোয়া চেয়েছেন শিশুশিল্পী সিমরিন লুবাবা। একই সঙ্গে অতীতের ভুল-ত্রুটি ক্ষমা করে ভবিষ্যৎ জীবন সুখ, শান্তি ও বরকতে পরিপূর্ণ করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছেন তিনি।

রোববার (১৬ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা জানান লুবাবা।

স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, জীবনের আরও একটি বছর পার হয়ে গেল।’ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নৈকট্য ও তাকওয়া বৃদ্ধি পাওয়াই তার সবচেয়ে বড় চাওয়া বলেও জানান তিনি।

অতীতের ভুল-ত্রুটি ক্ষমা করে ঈমানের সঙ্গে জীবনযাপন এবং নেক আমল করার তাওফিকের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন লুবাবা। জীবনের বাকি সময়টুকু আল্লাহর সন্তুষ্টির পথে কাটানোরও আকাঙ্ক্ষা প্রকাশ করেন তিনি।

নিজের পাশাপাশি পরিবার ও পুরো মুসলিম উম্মাহর জন্য দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনা করে লুবাবা বলেন, ‘হে আল্লাহ, আমার জীবনের অবশিষ্ট সময়টুকু আপনার সন্তুষ্টির পথে কাটানোর তাওফিক দান করুন। আমাকে, আমার পরিবারকে এবং সকল মুসলিম উম্মাহকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করুন। আমিন।’

স্ট্যাটাসের শেষদিকে নিজের জন্য সবার কাছে দোয়া চেয়ে এই শিশুশিল্পী বলেন, ‘আপনাদের দোয়া আমার জন্য অনেক মূল্যবান। সবাই আমার জন্য দোয়া করবেন।’

এ সময় তিনি ‘রব্বি জিদনী ইলমা ওয়া বারিক লি ফি উমরি’ দোয়াটিও উল্লেখ করেন। এর অর্থ—‘হে আমার রব, আমার জ্ঞান বৃদ্ধি করুন এবং আমার জীবনে বরকত দান করুন।’

ক্যাটাগরি