রাজধানী

পুরান ঢাকার প্লাস্টিকের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

প্রতীকী ছবি
রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকায় একটি প্লাস্টিকের গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৫টা ২৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একে একে পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চকবাজারের প্লাস্টিকের গোডাউনে আগুন লাগার ঘটনায় পাঁচটি ইউনিট কাজ করছে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

ক্যাটাগরি