রাজনীতি

প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাকের পদত্যাগ, আজই আসতে পারে প্রজ্ঞাপন

ছবি : সংগৃহীত

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগের একটি উচ্চপর্যায়ের সূত্র তাঁর পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এ বিষয়ে আজই প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানা গেছে।

এর আগে সোমবার বেলা আড়াইটার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন ইশরাক হোসেন।

নিয়ম অনুযায়ী, পদত্যাগপত্র জমা দেওয়ার পর রাষ্ট্রপতি তা গ্রহণ করেন। এরপর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

বর্তমানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে রয়েছেন আহমেদ আযম খান। এ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন ইশরাক হোসেন।

সরকারের বর্তমান মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ছাড়া পূর্ণ মন্ত্রীর সংখ্যা ২৬ জন। এ ছাড়া প্রতিমন্ত্রী ছিলেন ২৪ জন। ইশরাক হোসেনের পদত্যাগের ফলে প্রতিমন্ত্রীর সংখ্যা কমে ২৩ জনে দাঁড়াচ্ছে।

ক্যাটাগরি