খেলাধুলা

ব্যালন ডি’অরের ৩০ জনের তালিকায় মেসি-এমবাপ্পে-ইয়ামাল

ছবি: সংগৃহীত

বিশ্ব ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) প্রকাশিত তালিকায় বর্তমান চ্যাম্পিয়ন উসমান দেম্বেলে, কিলিয়ান এমবাপ্পে, লামিনে ইয়ামাল, হ্যারি কেইন, ভিনিসিয়ুস জুনিয়রসহ বিশ্বের শীর্ষ তারকারা জায়গা পেয়েছেন।

এবারের তালিকায় সবচেয়ে বেশি খেলোয়াড় রয়েছে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি)—৯ জন। স্পেনের খেলোয়াড় আছেন ছয়জন। দুই সাবেক বিজয়ী লিওনেল মেসি ও রদ্রিও এবার মনোনয়ন পেয়েছেন।

ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ মনোনীত খেলোয়াড়: জুড বেলিংহাম, পাউ কুবারসি, মার্ক কুকুরেয়া, উসমান দেম্বেলে, লুইস দিয়াজ, ব্রুনো ফার্নান্দেজ, গ্যাব্রিয়েল, আর্লিং হলান্ড, আশরাফ হাকিমি, হ্যারি কেইন, খিচা কাভারেস্কেলিয়া, লামিনে ইয়ামাল, সাদিও মানে, মার্কিনিওস, লাওতারো মার্তিনেজ, কিলিয়ান এমবাপ্পে, নুনো মেন্দেস, লিওনেল মেসি, মাইকেল ওলিসে, জোয়াও নেভেস, হুলিয়ান কুইনিয়োনেস, উইলিয়ান পাচো, ডেকলান রাইস, রদ্রি, ফাবিয়ান রুইজ, উইলিয়াম সালিবা, ফেরান তোরেস, দায়োত উপামেকানো, ভিনিসিয়ুস জুনিয়র ও ভিতিনিয়া।

তালিকা থেকে বার্সেলোনার রাফিনিয়া, পেদ্রি এবং ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ রুবেন আমোরিমের মতো কয়েকটি প্রত্যাশিত নাম বাদ পড়াও আলোচনার জন্ম দিয়েছে।

২০২৫ সালের ব্যালন ডি’অর জিতেছিলেন ফরাসি তারকা উসমান দেম্বেলে। এবার তাঁকে ছাড়িয়ে নতুন কেউ পুরস্কারটি জিতবেন, নাকি দেম্বেলেই শিরোপা ধরে রাখবেন—সেটির উত্তর মিলবে আগামী ২৬ অক্টোবর। প্রথমবারের মতো প্যারিসের বাইরে লন্ডনে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অরের ৭০তম আসর।

ক্যাটাগরি