সৈয়দ মঞ্জুর এলাহীর জন্মবার্ষিকীতে এপেক্সে ২৬% ছাড়

জুতা, স্যান্ডেল, ব্যাগ, বেল্ট, অ্যাকসেসরিজ ও অ্যাপারেলসহ সব পণ্যে অফার; রিটেইল আউটলেট ও অনলাইন কেনাকাটায় প্রযোজ্য
এপেক্স ফুটওয়্যার লিমিটেডের প্রতিষ্ঠাতা প্রয়াত সৈয়দ মঞ্জুর এলাহীর ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে ফাউন্ডার্স ডে উদযাপন করছে প্রতিষ্ঠানটি। এ উপলক্ষে এপেক্সের ৫০০টিরও বেশি স্টোরে সব পণ্যে দেওয়া হচ্ছে ২৬ শতাংশ ছাড়।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ফাউন্ডার্স ডের বিশেষ এ ছাড় এপেক্সের সব রিটেইল আউটলেটের পাশাপাশি অনলাইন কেনাকাটায়ও পাওয়া যাবে।
এপেক্সের জুতা, স্যান্ডেল, লেদার ব্যাগ, বেল্ট, অ্যাকসেসরিজ ও অ্যাপারেলসহ বিভিন্ন ধরনের পণ্যে এ ছাড় প্রযোজ্য। পরিবারের বিভিন্ন বয়সী সদস্যদের জন্য পণ্যের পাশাপাশি নারীদের জন্যও রয়েছে বিভিন্ন ধরনের কালেকশন।
নতুন ডিজাইন ও বিভিন্ন কালেকশনকে ঘিরে ক্রেতাদের আগ্রহের পাশাপাশি ফাউন্ডার্স ডে উপলক্ষে বিশেষ ছাড়ের কারণে এপেক্সের স্টোরগুলোতে উৎসবমুখর কেনাকাটার পরিবেশ তৈরি হয়েছে।
প্রতিষ্ঠানটি জানায়, গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও ফাউন্ডার্স ডে উপলক্ষে বিভিন্ন উৎসব, বিশেষ দিন ও মৌসুমকে কেন্দ্র করে বাজারে আনা এপেক্সের বিভিন্ন পণ্য বিশেষ ছাড়ে কেনার সুযোগ পাচ্ছেন ক্রেতারা।
সৈয়দ মঞ্জুর এলাহীর অবদান স্মরণ
এপেক্সের সঙ্গে দেশের মানুষের দীর্ঘদিনের পথচলাকে স্মরণ করেই প্রতি বছর ২৬ সেপ্টেম্বর ফাউন্ডার্স ডে উদযাপন করে প্রতিষ্ঠানটি।
সৈয়দ মঞ্জুর এলাহী গুণগত মান ও গ্রাহকের আস্থাকে ভিত্তি করে এপেক্সকে গড়ে তুলেছিলেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। তার দীর্ঘদিনের অবদান ও দূরদর্শী চিন্তাকে স্মরণ করেই এবারের ফাউন্ডার্স ডে আয়োজন করা হয়েছে।
বিশেষ এই আয়োজনের অংশ হতে ক্রেতাদের নিকটস্থ এপেক্স আউটলেটে আসার পাশাপাশি অনলাইনেও কেনাকাটার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ফিনান্সিয়াল বার্তা/ এইচ



