২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৮০

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন মোট ১ হাজার ১৮০ জন।
রোববার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
কোন বিভাগে কতজনের মৃত্যু?
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন জেলায় মৃত্যুর ঘটনা ঘটেছে। এর মধ্যে:
সিলেট: ৩ জন
ঢাকা: ১ জন
চট্টগ্রাম: ১ জন
খুলনা: ১ জন
রংপুর: ১ জন
মোট আক্রান্ত ও প্রাণহানি
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৬২ জনে (এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৫৮ জনের মৃত্যু হয়েছে)।



