সারাদেশ

আগামীকাল শনিবার ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ছবি: সংগৃহীত

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য গাজীপুরের কোনাবাড়ী জোনাল অফিসের আওতাধীন বিভিন্ন এলাকায় শনিবার (২৯ আগস্ট) ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

কোনাবাড়ী জোনাল অফিসের ডিজিএম মো. শফিকুল ইসলাম জানান, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারিত এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখে রক্ষণাবেক্ষণ কাজ করা হবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

জোনাল অফিসের তথ্য অনুযায়ী, কুদ্দুস নগর, পেয়ারা বাগান, চেয়ারম্যান বাড়ির মোড়, জেলখানার আশপাশ, কটন ক্লাব, হালিমা রোড, নামাপাড়া, কোনাবাড়ী হাউজিং, পুকুরপাড়, জরুন, পাঠানবাড়ী রোড, পারিজাত, সেলিমনগর, আমবাগ, বাঘিয়া, জয়েরটেক, প্রতাবপুর, বরাব, মেঘলাল, নতুন বাজার, চায়না মার্কেট, কলেজগেট, এনায়েতপুর, সবুজ কানন, হাতিমারা, বাগানবাড়ি চৌরাস্তা, বেলতলা ও ফায়ার সার্ভিসসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

রক্ষণাবেক্ষণ কাজ শেষ হওয়ার পর এসব এলাকায় স্বাভাবিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ফিন্যান্সিয়াল বার্তা/এইচ

ক্যাটাগরি