বিনোদন

আবারও ক্যানসার, মাথার সব চুল ফেলে সামিয়ার আবেগঘন পোস্ট

ছবি: সংগৃহীত

কোলন ক্যানসার জয় করার পর আবারও ক্যানসারে আক্রান্ত হয়েছেন সামিয়া আফরিন। এবার তার শরীরে জরায়ুর ক্যানসার শনাক্ত হয়েছে। বর্তমানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত কেমোথেরাপি নিচ্ছেন তিনি। চিকিৎসার অংশ হিসেবে মাথার সব চুল ফেলে নতুন লুকে নিজের ছবি প্রকাশ করেছেন সামিয়া।

রোববার (২৩ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে নিজের নতুন লুক ও ক্যানসারের সঙ্গে লড়াইয়ের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।

সামিয়া জানান, জীবনে আবারও এমন একটি সময় আসবে, যখন তার মাথার সব চুল চলে যাবে—এটা তিনি কখনো ভাবেননি। তবে চুল থাকুক বা না থাকুক, সৌন্দর্য শুধু আয়নায় দেখা যায় না বলে মনে করেন তিনি।

নিজের নতুন লুক প্রসঙ্গে সামিয়া বলেন, আসল সৌন্দর্য হলো নিজেকে নিজের মতো করে গ্রহণ করতে পারা। তার নতুন এই চেহারা জীবনের একটি কঠিন সময়ের গল্প হলেও এর সঙ্গে সাহস, গ্রহণযোগ্যতা ও নিজের প্রতি ভালোবাসার বিষয়টিও জড়িয়ে আছে।

ক্যানসারের সঙ্গে লড়াইয়ের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, যারা এই পথ পাড়ি দিয়েছেন, তারাই জানেন লড়াইটি কতটা কঠিন। কাছের কোনো মানুষকে যেন এমন কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে না হয়—এমন প্রত্যাশাও জানিয়েছেন তিনি।

কঠিন এই সময়েও আত্মবিশ্বাস হারাননি সামিয়া। বরং পরিবর্তনকে মেনে নিয়ে সাহসের সঙ্গে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। তার বিশ্বাস, জীবনের এই কঠিন সময়ও একদিন কেটে যাবে।

ক্যাটাগরি