কর্পোরেট

উত্তরা ফাইন্যান্সে বড় পরিবর্তন, চেয়ারম্যান-এমডিসহ চার পরিচালকের একযোগে পদত্যাগ

উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের লোগো। পুরোনো ছবি

উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের পরিচালনা পর্ষদ থেকে চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও দুই স্বতন্ত্র পরিচালক একযোগে পদত্যাগ করেছেন।

রোববার (১৬ আগস্ট) রাতে প্রতিষ্ঠানটির একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। পদত্যাগকারীরা হলেন চেয়ারম্যান মো. মুখতার হোসেন, এমডি মো. ওয়ালি উল্লাহ এবং দুই স্বতন্ত্র পরিচালক মো. নিয়ামুল কবির ও মো. রফিকুল ইসলাম এফসিএস।

তবে একসঙ্গে চার শীর্ষ পরিচালকের পদত্যাগের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, পরিচালকদের ওপর বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করা হচ্ছিল। তবে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক বা পদত্যাগকারী পরিচালকদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

উত্তরা ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ নিয়ে এর আগেও বাংলাদেশ ব্যাংক পদক্ষেপ নিয়েছিল। ২০২২ সালে বিভিন্ন আর্থিক অনিয়মের অভিযোগে তৎকালীন পাঁচ পরিচালককে অপসারণ করা হয়। কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শনে প্রতিষ্ঠানটিতে প্রায় ৩ হাজার ৪৪০ কোটি টাকার অনিয়মের তথ্য উঠে এসেছিল।

ক্যাটাগরি