এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের ২৪তম আসর শুরু হচ্ছে হচ্ছে ৮ নভেম্বর

আগামী ৮ নভেম্বর থেকে বাংলাদেশে শুরু হচ্ছে ‘২৪তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ-২০২৫’। ঢাকার জাতীয় স্টেডিয়াম ও আর্মি স্টেডিয়ামে ৭ দিন চলবে আসর, খেলা শেষ হবে ১৪ নভেম্বর।
মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সভাপতি ড. মোখলেছুর রহমান, এলওসি চেয়ারম্যান কাজী রাজীব উদ্দিন চপল, জেনারেল সেক্রেটারি তানভীর আহমেদ ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সিটি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের এবারের আসর দুই ভেন্যুতে হবে। প্রথমাংশ হবে ৮-১২ নভেম্বর, জাতীয় স্টেডিয়াম ঢাকাতে। এএফসি এশিয়ান কাপ ফুটবল ম্যাচের জন্য বাকি অংশে ১৩-১৪ নভেম্বরের খেলা হবে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে।
এবারে চ্যাম্পিনয়শিপে ৩০ দেশের ২০৯ জন আর্চার অংশ নেবে। পুরুষ ১১৯ জন, নারী ৯০ জন। প্রতিযোগীরা ইভেন্টের ১০টি পদকের জন্য লড়বে। তবে দলীয় কর্মকর্তা-বিচারকসহ মোট সংখ্যা দাঁড়াবে ৩১২ জনে।
ঢাকা জাতীয় স্টেডিয়াম ও বাংলাদেশ আর্মি স্টেডিয়াম ভেন্যুতে যেসব খেলায় অংশ নেবে সেগুলো হচ্ছে ভূটান, চীন, হংকং, ইন্দোনেশিয়া, ভারত , ইরান, ইরাক, কাজাখাস্তান, কিরগিজস্থান, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব, পাকিস্তাস, লেবানন, মালয়েশিয়া, নেপাল, ফিলিস্থিন, কাতার, সিরিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, তাজিকিস্তান, তুর্কিমেনিস্তান, ভিয়েতনাম, ইয়েমেন, সংযুক্ত আরব আমিরাত, উজবেকিস্তান, জর্ডান, তিমুর লেসতে, তাইওয়ান।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনের আর্চাররা নিজেদের দেশে অনুশীলন কিংবা খেলার সুযোগ পান কম। পাশাপাশি আন্তর্জাতিক টুর্নামেন্টেও তাদের খেলার সুযোগ হয় না। এবার ঢাকায় ৮-১৪ নভেম্বর এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপসে তাদেরকে বিশেষ ব্যবস্থায় খেলার সুযোগ করে দিচ্ছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন।



