সারাদেশ

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৬ পর্যটকের মৃত্যু, আহত ১০

ছবি: সংগৃহীত
কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে আগুন লেগে ছয় পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ১০ জনের অধিক আহত হয়েছেন। এ ঘটনায় উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  এ ঘটনায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দোলন আচার্য বলেন, রিসোর্টটিতে অগ্নিকাণ্ডের সময় ১৮ জন পর্যটক অবস্থান করছিলেন। একটি কক্ষ থেকে ৪টি মরদেহ পাওয়া গেছে এবং পৃথক ২টি কক্ষ থেকে আরও ২টি মরদেহ উদ্ধার করা হয়েছে।ঘটনাস্থল পরিদর্শন শেষে কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিস  সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে আনতে সকাল ৮টা থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ শুরু করে।

সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর রিসোর্টটিতে উদ্ধার কার্যক্রম শুরু হয়। অগ্নিকাণ্ডে রিসোর্টটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের পর রিসোর্ট কর্তৃপক্ষের লোকজন পালিয়ে গেছেন বলে জানা গেছে।
আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং রিসোর্টটির অগ্নিনিরাপত্তাব্যবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। 

ক্যাটাগরি