ধর্ম

কাউকে কি নিশ্চিতভাবে জান্নাতি বলা যায়? ইসলামের দৃষ্টিতে যা জানা জরুরি

ইসলামে বিশ্বাস করা হয়, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সৎকর্ম করে, আল্লাহ তাকে জান্নাত দান করবেন। তবে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে নিশ্চিতভাবে ‘জান্নাতি’ বলা বৈধ নয়, যদি না এ বিষয়ে আল্লাহ, মহানবী (সা.) বা উম্মাহর সর্বসম্মত (ইজমা) সাক্ষ্য থাকে।

আলেমদের মতে, নির্দিষ্টভাবে জান্নাতের সুসংবাদপ্রাপ্তদের মধ্যে রয়েছেন মহানবী (সা.)-এর স্ত্রীগণ, আশারায়ে মুবাশশারার সাহাবিরা এবং যাদের সম্পর্কে কোরআন বা সহিহ হাদিসে স্পষ্ট ঘোষণা এসেছে।

সহিহ বুখারির এক হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেন, মানুষের বাহ্যিক আমল দেখে চূড়ান্ত পরিণতি নির্ধারণ করা যায় না। কারণ জীবনের শেষ অবস্থাই মানুষের পরিণতি নির্ধারণে গুরুত্বপূর্ণ।

তাই কোনো মুসলিমের জন্য সঠিক দৃষ্টিভঙ্গি হলো—ঈমান ও সৎকর্মশীলদের জন্য জান্নাতের আশা করা, কিন্তু কোনো নির্দিষ্ট ব্যক্তিকে নিশ্চিতভাবে জান্নাতি ঘোষণা না করা। বরং সবার জন্য উত্তম পরিণতির দোয়া করাই ইসলামের শিক্ষা।

ক্যাটাগরি