আন্তর্জাতিক

জার্মানির স্টাডে বন্দুক হামলায় নিহত ৫, আটক সন্দেহভাজনসহ ২

জার্মানির উত্তরাঞ্চলীয় স্টাড শহরে বন্দুকধারীর গুলিতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারীসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

সোমবার জার্মান পুলিশের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, বন্দরনগরী হামবুর্গের কাছে স্টাড শহরের একটি যুব কল্যাণ কেন্দ্রে এ হামলার ঘটনা ঘটে। কী কারণে গুলি চালানো হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তবে ঘটনায় আর কোনো সন্দেহভাজন পলাতক নেই বলে নিশ্চিত করেছে পুলিশ।

নিহত সবাই প্রাপ্তবয়স্ক। তবে আহতের সংখ্যা এখনও নিশ্চিত করা হয়নি। আটক দ্বিতীয় ব্যক্তির ভূমিকা নিয়েও তদন্ত চলছে।

ঘটনার পর নিরাপত্তার স্বার্থে স্থানীয় বাসিন্দাদের ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে পুলিশ।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের তুলনায় জার্মানিতে এ ধরনের নির্বিচার বন্দুক হামলার ঘটনা তুলনামূলক বিরল। তবে সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে কয়েকটি বড় ধরনের বন্দুক হামলার ঘটনা ঘটেছে।

ক্যাটাগরি