ডিম খাওয়ার পর যেসব খাবার এড়িয়ে চলবেন
লাইফস্টাইল ডেস্ক | ৩০ জুন, ২০২৬ ১০:৫৭ : অপরাহ্ণ

ডিম পুষ্টিকর হলেও কিছু খাবারের সঙ্গে একসঙ্গে খেলে হজমের সমস্যা বা পুষ্টি শোষণে বাধা সৃষ্টি হতে পারে। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, ডিম খাওয়ার পর এসব খাবার এড়িয়ে চলুন—
- কলা: একসঙ্গে খেলে হজমে সমস্যা হতে পারে।
- পনির: অতিরিক্ত প্রোটিন ও ফ্যাটের কারণে হজমে চাপ পড়ে।
- সয়া দুধ: গ্যাস-অ্যাসিডিটি বাড়াতে পারে এবং আয়রন-জিঙ্ক শোষণে বাধা দেয়।
- মাংস: অতিরিক্ত প্রোটিন হজমে সমস্যা ও ক্যালোরি বাড়াতে পারে।
- চা: ডিমের প্রোটিন ও আয়রন শোষণ কমাতে পারে। অন্তত ১–১.৫ ঘণ্টা বিরতি দিয়ে চা পান করুন।
- আয়রন সাপ্লিমেন্ট: ডিমের পরপরই খেলে আয়রন শোষণে বাধা সৃষ্টি হতে পারে।
পরামর্শ: ডিমের সঙ্গে সুষম ও হালকা খাবার খাওয়াই সবচেয়ে ভালো।




