আইন-আদালত

থাইল্যান্ড ও মালয়েশিয়া সফরে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

ছবি: সংগৃহীত

২৮ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত বিভিন্ন সময়ে বিদেশে থাকবেন প্রধান বিচারপতি; সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির সম্মতি

থাইল্যান্ড ও মালয়েশিয়া সফরে যাচ্ছেন বাংলাদেশের প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে থাইল্যান্ড এবং ৫ অক্টোবর থেকে মালয়েশিয়া সফর করবেন তিনি।

প্রধান বিচারপতির অনুপস্থিতিতে আপিল বিভাগের কর্মে প্রবীণতম বিচারপতি মো. রেজাউল হক প্রধান বিচারপতির কার্যভার পালন করবেন।

এ বিষয়ে আইন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর ২০২৬ পর্যন্ত থাইল্যান্ডে গমন ও অবস্থান করবেন। এরপর ৫ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত মালয়েশিয়ায় গমন ও অবস্থান করবেন তিনি।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, প্রধান বিচারপতির বিদেশে অবস্থানকালে অথবা তিনি স্বীয় কার্যভার পুনরায় গ্রহণ না করা পর্যন্ত আপিল বিভাগের কর্মে প্রবীণতম বিচারপতি মো. রেজাউল হক প্রধান বিচারপতির কার্যভার পালন করবেন।

এ বিষয়ে বাংলাদেশের সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সম্মতি দিয়েছেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

ফলে প্রধান বিচারপতির বিদেশ সফরের সময় আপিল বিভাগের প্রশাসনিক ও বিচারিক কার্যক্রমে তার নির্ধারিত দায়িত্ব পালন করবেন বিচারপতি মো. রেজাউল হক।

ক্যাটাগরি