জাতীয়

বড়দিন উদযাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপনে ৩ কোটি টাকা অনুদান দেওয়ার অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে ২ কোটি টাকা অনুদান চাওয়া হলেও আবেদনের চেয়ে ১ কোটি টাকা বেশি বরাদ্দের নির্দেশ দিয়েছেন তিনি।

সোমবার (২ নভেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পাঠানো এ সংক্রান্ত সারসংক্ষেপে প্রধানমন্ত্রী ৩ কোটি টাকা অনুদানের বিষয়ে অনুমোদন দেন।

আগামী ২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন ২০২৬’ উদযাপন উপলক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ অর্থ বরাদ্দের প্রস্তাব করা হয়।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো সারসংক্ষেপে জানানো হয়, বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বিশেষ অনুদান চাওয়া হয়।

সারসংক্ষেপে চলতি ২০২৬ সালে বড়দিন উদযাপনের জন্য খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অনুকূলে ২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছিল।

তবে প্রস্তাবিত অর্থের পরিমাণ বাড়িয়ে ৩ কোটি টাকা অনুদানের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফলে মূল আবেদনের তুলনায় অতিরিক্ত ১ কোটি টাকা অনুদান পাচ্ছে খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট।

এ অর্থের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে শুভ বড়দিন উপলক্ষে ধর্মীয় ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

ফিনান্সিয়াল বার্তা /বি ইউ

ক্যাটাগরি