বিজেআরআই বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বরিশাল বিভাগীয় বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই)’র ‘বিজেআরআই কল্যাণ সমিতি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার (০৩ নভেম্বর) বরিশাল বিভাগীয় বিজেআরআই কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক সম্মেলনে আগামী দুই বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।
কৃষিবিদ ড. মোঃ আল-মামুন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে পরিকল্পনা, প্রশিক্ষণ ও যোগাযোগ উইং-এর পরিচালক ড. মাহমুদ আল হোসেন বরিশাল বিভাগীয় বিজেআরআই কল্যাণ সমিতির ভবিষ্যৎ কর্মপন্থা বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ড. এস. এম. মনিরুজ্জামান, পিএসও, প্রোডাক্ট ডেভেলপমেন্ট বিভাগ; এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ড. মোঃ আল-মামুন, পিএসও, জেনেটিক রিসোর্সেস ও বীজ বিভাগ।
এছাড়া অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন
সহ-সভাপতি: মোহাম্মদ মনিরুজ্জামান, এসএসও এবং সাদিয়া আফরিন জুঁই, এসএসও;
যুগ্ম সম্পাদক: ড. মোঃ শিবলী নোমান, এসএসও এবং সৈয়দ আফলাতুন কবির হিমেল, এসও;
সাংগঠনিক সম্পাদক: মোঃ রফিকুল ইসলাম, লাইব্রেরিয়ান;
কোষাধ্যক্ষ: মোঃ আতিকুল ইসলাম, সহকারী পরিচালক।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন ড. এইচ. এম. জাকির হোসেন, আবদুল্লাহ-আল-বাক্কী, তানিম আহমেদ, ড. মোস্তাফিজুর রহমান, ড. আবিদুর রহমান, পলাশ চন্দ্র ঘরামী, মোঃ জাকির হোসেন, মোঃ কবির হোসেন, মোঃ আল-আমিন এবং রহিমা আক্তার। সমিতির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন ড. মাহমুদ আল হোসেন, পরিচালক (পিটিসি); ড. এ. এস. এম. কামরুজ্জামান, পিএসও; এবং মোঃ নাজমুল হাসান, উপপরিচালক।
সম্মেলনে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে কর্মরত বরিশাল বিভাগের বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত সবাই বিজেআরআই-এর গবেষণা কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সম্মেলনে উপস্থিত সবাইকে পারস্পরিক সম্পর্ক দৃঢ়করণ এবং বিজেআরআই-এর সর্বাঙ্গীন উন্নয়ন ও কল্যাণে একযোগে কাজ করার আহ্বান জানান।




