রাজধানী

রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৯১ জন গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন ঘটনায় ৩৯টি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ২০ জন, লালবাগে ৪১ জন, ওয়ারীতে ৪৮ জন, মতিঝিলে ৪৮ জন, তেজগাঁওয়ে ৫৯ জন, মিরপুরে ১৫৬ জন, গুলশানে ৫৯ জন, উত্তরা বিভাগে ৫৬ জন এবং গোয়েন্দা বিভাগে চারজন রয়েছেন।

অভিযানে একটি বিদেশি রিভলবার, এক রাউন্ড গুলি, চারটি গুলির খোসা, ১০ হাজার ৭১ পিস ইয়াবা, ১২০ গ্রাম গাঁজা ও ৪৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া একটি চাইনিজ কুড়াল, একটি হাসুয়া, একটি জিআই পাইপ, একটি মনিটর, একটি সিপিইউ ও ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। অভিযানকালে একজন ভিকটিমকেও উদ্ধার করেছে পুলিশ।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে মাদকদ্রব্য, অস্ত্র ও অন্যান্য আলামত উদ্ধারের পাশাপাশি এসব ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ক্যাটাগরি